প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন রঙ্গলাল রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নীলকন্ঠ দাশ সামন্ত (নন্টী)। একইভাবে নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন মৃণাল কান্তি রায় (মিনু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিভূ আচার্য্য। গত বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় নবীগঞ্জ শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় উৎসবমুখর পরিবেশে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায় ও পৌর শাখার আহ্বায়ক মৃণাল কান্তি রায় (মিনু) সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নীলকন্ঠ দাশ সামন্ত (নন্টী) ও বিভূ আচার্য্য। পবিত্র গীতা থেকে পাঠ করেন সঞ্জয় দাশ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় (নিরু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুনীল চন্দ্র দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায় ও অর্থ সম্পাদক রজত রায়। এ সময় আরও বক্তব্য দেন পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঙ্গলাল দাশ, সাবেক সহ-সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, এটিএম সালাম, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সহ-সভাপতি গৌতম কুমার রায়, আশীষ ব্রত তালুকদার, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিটু, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া মৃদুল কান্তি রায়, বিপুলধল ধর, মতিলাল আচার্য, সন্তুষ দাশ, বিধান ধর, সুবিনয় কর, অজিত দাশ, প্রজেশ রায়, অঞ্জন পুরকায়স্থ, অশোক তরু দাশ, গৌতম পুরকায়স্থ, বাদল কৃষ্ণ বণিক, হরে কিশোর দাশ, হরিপদ দাশ, মতিলাল দাশ, মহাদেব রায়, চারুচন্দ্র দেব, বিষ্ণু আচার্য, অনন্ত দাশ, সুকান্ত দাশ, রুবেল রায় ও বিধান পাল বক্তব্য দেন। সম্মেলনে নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং উপজেলার ১৩টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। বক্তারা নবীগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা নেতৃবৃন্দের নেতৃত্বে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রঙ্গলাল রায়কে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নীলকন্ঠ দাশ সামন্ত (নন্টী)কে সাধারণ সম্পাদক এবং মৃণাল কান্তি রায় (মিনু) কে পৌর শাখার সভাপতি ও বিভূ আচার্য্যকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে জেলা কমিটির পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।