শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণ ও জামিন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে হবিগঞ্জসহ দেশের চতুর্থ পর্যায়ে ১২ জেলায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ আগস্ট অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: আসাদুজ্জামান ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে প্রচলিত কাগজনির্ভর বেইলবন্ড ব্যবস্থার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে জামিন সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের নতুন দিগন্ত উন্মোচিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা থেকে অনলাইনে যুক্ত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা: বজলুর রহমান। এছাড়াও জেলার অন্যান্য বিচারকবৃন্দ, টিওটি জনাব মোঃ শাফি উল্লাহ, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন ও সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জি তাপস, পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: আব্দুল হাই, স্পেশাল পিপি কামাল উদ্দিন সেলিম, অতিরিক্ত পিপি আফজাল হোসেন, গুলজার খান, চীফ জুডিসিয়াল কোর্টের এপিপি ফাতেমা ইয়াসমিন, জেল সুপার সহ বিচারকগণ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনজীবীগণ। ই-বেইলবন্ড কার্যক্রম চালুর ফলে জামিনপ্রাপ্ত আসামির বেইলবন্ড দাখিল ও সংরক্ষণসহ সংশ্লিষ্ট কার্যক্রম আরও দ্রুত ও সহজে সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে কাগজের ব্যবহার কমানো, নথি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর ক্ষেত্রে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় ই-বেইলবন্ড ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং জামিন সংক্রান্ত কার্যক্রমে সময় ও প্রশাসনিক জটিলতা কমে আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ই-বেইলবন্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিচারক, আইনজীবী, কারা কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে কারাগারে সর্ব প্রথম জেলা ও দায়রা জজ কোর্ট থেকে এডভোকেট ইকবাল হোসেন ভূইয়ার ফৌজদারী আপিল ৪০০/২৬ মামলারআসামি আলী হোসেনের ডিজিটাল জামিননামা কারাগারে পৌঁছে। আইন মন্ত্রণালয় থেকে এমন উদ্যোগ নেয়ায় সকলেই সাধুবাদ জানিয়েছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com