শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে তুলকালাম কান্ড হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গলাল, সম্পাদক সাধারণ নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল, সম্পাদক বিভূ হবিগঞ্জসহ ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু ॥ সকলের মাঝে স্বস্থি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা

নবীগঞ্জের বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপমানের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিস্কার করার মানববন্ধনের প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল করেছে বর্তমান শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সেলিমকে অপমান করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বাগাউড়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে কাজীগঞ্জ বাজার পয়েন্টে গিয়ে মিলিত হয়। এখানে সময় বারার সাথে সাথে ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি হতে থাকে। বিকাল ৩টায় নবীগঞ্জ থানা প্রশাসন এসে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সেলিমকে এনে তাদেরকে বুঝিয়ে ফুলের মালা দিয়ে বিদ্যালয়ে নিয়ে যায়। বিক্ষোভ মিছিল শেষে ছাত্র-ছাত্রীরা পথসভা করে। সভায় শিক্ষার্থীরা বলেন, বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সেলিমকে নিয়ে যারা অপ্রপ্রচার করেছে তারা বিদ্যারয়ের কোন সময়েরই ছাত্র নয় বা ছিলনা। শুধু শিক্ষককে হয়রানী আর অপমান করার জন্য কিছু লোক এমন টা করেছে। বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান একই সাথে তাদের বিরুদ্ধে আইনী ব্যস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানান। উল্লেখ্য, গত ১১ আগস্ট বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিস্কার করার দাবীতে সাবেক কিছু ছাত্র নামের ব্যানারে মানববন্ধন করে। এই মানবন্ধনের প্রতিবাদেই গতকাল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com