শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

চুনারুঘাটে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার দেওরগাছ ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, চুনারুঘাট উপজেলার চানপুর গ্রামের প্রবিত্র তাতীর ছেলে পরমেস্বর তাতী (৪০), একই গ্রামের মৃত প্রাণবন্ধুর ছেলে অরুন তন্ত্রবায় (৫০) এবং মৃত মাখন তন্ত্রবায়ের ছেলে রাম তন্ত্রবায় (৪৫)। র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে চুনারুঘাট বাজার এলাকায় অবস্থানকালে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, উপজেলার দেওরগাছ ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের পাকা সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পাঁচটি বস্তা রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের হেফাজতে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দ করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com