বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

বানিয়াচংয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মোছা. ফাতেহা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের তাতাই মহল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেহা বানিয়াচং উপজেলার ৩ নম্বর ইউপির ১ নম্বর ওয়ার্ডের তাতারি মহল্লার বাসিন্দা। তিনি আক্কল আলীর স্ত্রী এবং মো. নজির আলী ও কামরুন নেছার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফাতেহা সড়ক পার হচ্ছিলেন। এ সময় বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে তানভীর (১৪) ও তানজিল (১০) মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে ফাতেহা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে রেফার করা হয়। সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বানিয়াচং থানার এসআই মোস্তফা ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com