সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নজরুল চর্চায় মুখর হবিগঞ্জ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ষা ঋতুকে ঘিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে নতুনভাবে তুলে ধরতে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ‘বর্ষায় নজরুল’। জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ষার আবহে নজরুলের গান, কবিতা এবং গানের সঙ্গে নৃত্যের সমন্বয়ে পরিবেশিত হয় নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মো. আবুল হাসেম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত আমাদের জাতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ। নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা বিস্তারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীরা নজরুল সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন। বর্ষার সৌন্দর্য ও নজরুলের সৃষ্টির মাধুর্যে সাজানো পরিবেশনাগুলো উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মিলনায়তনে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ফরিদা আক্তার চৌধুরী কুমকুম। আয়োজনে জেলার সংস্কৃতিপ্রেমী দর্শক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রাণবন্ত এ আয়োজনের মাধ্যমে বর্ষা ও নজরুলচর্চার অনন্য সমন্বয় ঘটিয়ে জেলা শিল্পকলা একাডেমি হবিগঞ্জ আবারও সাংস্কৃতিক অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন উপহার দেয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ শিল্পী সমাজের সহ-সভাপতি আবু নাসের মোঃ শাহীন, বিশিষ্ট সংগীতশিল্পী সাজিদ পরদেশী, একাডেমির প্রশিক শাহ আলম চৌধুরী মিন্টু, গৌতম আচার্য, প্রশান্ত ভট্টাচার্য, সত্যজিৎ দত্ত বাসু, আফরোজ বখত টুটন, বিন্দু চাষা, সাজু দেব, সুবীর কান্তি রায় ও বিল্লাল আহমেদ প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com