স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আমিরখানী এলাকার ফুল মিয়া ঠাকুরের ছেলে তানভীর ঠাকুর (১৮), একই এলাকার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩২) এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর এলাকার চন্দনের ছেলে অন্তর (২৫)। আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহিদুল ইসলা
ম বাচ্ছু ও থৈগাঁও গ্রামের মিজান মিয়া।
পুলিশ জানায়, বিকেলে জলসুখা ব্রিজের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তানভীর ঠাকুর নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিদুল লস্কর ও অন্তরকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।