ছনি আহমেদ চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইন্দ্রা দাশ পৈল গ্রামের রাজমিস্ত্রি বিজয় দাশের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় ইন্দ্রা। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে দুপু?রে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনাটি নিশ্চিত করেছেন।