স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জল আহমেদ আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষ প্রয়োজনে সদর মডেল থানায় গেলে এসআই বাপ্পাসহ একদল পুলিশ তাকে আটক করেন। পুলিশ জানায়, উজ্জলের বিরুদ্ধে বিদ্যুতের মামলায় সিলেট আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তবে উজ্জল জানেন না তার বিরুদ্ধে পরোয়াা আছে। এ খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা থানা ও কোর্টে ভিড় করেন।
গতকাল মঙ্গলবার বিকালেই বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উজ্জলের জামিন মঞ্জুর করেন। কোর্ট হাজত থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন। এর আগে কোর্ট হাজতে উজ্জলের সাথে দেখা করতে গেলে নেতাকর্মীদেও সাথে কোর্ট পুলিশের বাকবিতন্ডা ও উত্তপ্তবাক্য বিনিময় হয়। তখন অনেকেই মন্তব্য করেন একজন নেতার সাথে দেখা করতে এমন আচরণ হয় তাহলে সাধারণ মানুষের সাথে পুলিশ কি আচরণ কওে, তা বোধগম্য নয়। তারা এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানান।