শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩ ॥ আহত ২ অবৈধ বালু-মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ॥ শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার ধুলিয়াখালে টমটম-বাসের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে নবীগঞ্জের কৃতিসন্তান সৈয়দ ফাহিম অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন নবীগঞ্জে পাঞ্জারাই মাদ্রাসার সাবেক সুপার মখলিছুর রহমানকে পুনর্বহাল না করার দাবিতে গণআবেদন শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ ॥ দুই বিএনপির নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের নবীগঞ্জে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ পইলে পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

ধুলিয়াখালে টমটম-বাসের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পয়েন্টে টমটম ও মর্ডান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধুলিয়াখাল পয়েন্ট এলাকায় দ্রুতগতিতে চলাচলের সময় টমটম ও মর্ডান পরিবহনের বাসটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের আলীগঞ্জ রামগঞ্জপাড়ার মৃত রহমান মিয়ার পুত্র মিয়াধন মিয়া (৬০) নামে একজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী ব্যক্তিরা আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে স্থানীয়রা সড়কে যানবাহন চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com