নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাবের ‘ম্যাগাজিন প্রেরণা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে প্রেসক্লাব হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও নারী উদ্যোক্তা সিমি কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সরোয়ার শিকদার, এম এ আহমদ আজাদ, সাংবাদিক শাহাবুদ্দিন শুভ, কবি ও সাহিত্যিক, সাংবাদিক নিলুফা বেগম, প্রেসক্লাবের কোষাধক্ষ্য সাগর আহমেদ, নির্বাহী সদস্য গৌছুজ্জামান চৌধুরী, নাবেদ মিয়া, সদস্য, কিবরিয়া চৌধুরী, মোঃ হাসান চৌধুরী, ইকবাল হোসেন তালুকদার, আলাল মিয়া, ইনাতগঞ্জ বার্তার সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ম্যাগাজিনটির ভূয়সী প্রশংসা করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। স্থানীয় পর্যায়ের এই আয়োজনটি এলাকার সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।