বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

হবিগঞ্জে বৃত্তি না পেয়ে রাস্তায় শিক্ষার্থী-অভিভাবক ॥ ফলাফল পুনর্মূল্যায়নের দাবি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

এক্সপ্রস ডেস্ক ॥ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ফলাফল পুনর্মূল্যায়ন, উত্তরপত্র প্রদর্শন এবং প্রয়োজন হলে পুনরায় বৃত্তি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা বলেন, আমাদের সন্তানদের উত্তরপত্র দেখাতে হবে। প্রয়োজনে আবার বৃত্তি পরীক্ষা নিতে হবে। অন্যথায় আমরা আদালতের শরণাপন্ন হব। প্রতিবাদকারীদের অভিযোগ, জেলার অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও বৃত্তি না পাওয়া অস্বাভাবিক। তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান। এ বিষয়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম বলেন, আমাদের বিদ্যালয় থেকে ৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু একজনও বৃত্তি না পাওয়াটা আমাদের কাছেও বিস্ময়কর। আমার ধারণা, এখানে কোনো কারিগরি (টেকনিক্যাল) সমস্যা থাকতে পারে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা আক্তার খানম বলেন, ভর্তিতে লটারি পদ্ধতির প্রভাব থাকতে পারে। যদি শুধু একটি বিদ্যালয়ের ফলাফল এমন হতো, তাহলে ভুলের সম্ভাবনা বলা যেত। কিন্তু কয়েকটি বিদ্যালয়ের একই অবস্থা হওয়ায় বিষয়টি ভিন্নভাবে দেখতে হবে। লটারির মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের গড়ে তুলতে শিক্ষকরা কাজ করছেন। তবে অনেক অভিভাবকও সন্তানদের লেখাপড়ার বিষয়ে যথেষ্ট সচেতন নন। তবে শিক্ষকদের এ ব্যাখ্যার সঙ্গে একমত নন অনেক অভিভাবক ও সাবেক শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবকের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ও মানসম্মত পাঠদান নিশ্চিত না হওয়া এবং অনেক শিক্ষক প্রাইভেট ও কোচিংয়ে বেশি সময় দেওয়ায় শিক্ষার মান দিন দিন কমছে। তাদের ভাষ্য, বিদ্যালয়ে ঠিকমতো ক্লাস না করিয়ে অনেক শিক্ষক প্রাইভেট ও কোচিংয়ে বেশি গুরুত্ব দেন। দেশের অন্যান্য সরকারি বিদ্যালয়েও তো লটারির মাধ্যমে ভর্তি হয়। সেখানে শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে, কিন্তু হবিগঞ্জের নামকরা বিদ্যালয়গুলো কেন পেল না। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন সাবেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বলেন, লটারির মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থী ভর্তি হলেও বিদ্যালয়ের দায়িত্ব ছিল তাদের দক্ষ করে তোলা। অতীতে শিক্ষকরা যেভাবে আন্তরিকতার সঙ্গে পাঠদান করতেন, এখন সেই পরিবেশ অনেকটাই বদলে গেছে।
অন্যদিকে জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন লটারি পদ্ধতিকে দায়ী করতে রাজি নন। তিনি বলেন, লটারির মাধ্যমে তো সারা দেশেই শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাহলে অন্য বিদ্যালয়গুলোতে কীভাবে বৃত্তি পেল? আমি আগে যে বিদ্যালয়ে দায়িত্বে ছিলাম, সেখানেও লটারিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ৪০ জন বৃত্তি পেয়েছে। তাই শুধু লটারিকে দায়ী করা ঠিক হবে না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এবার বৃত্তি পরীক্ষায় এ দুটি বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের হতাশাজনক ফলাফল নিয়ে জেলার শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে ফলাফল নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর হয় এবং প্রকৃত মেধাবীরা ন্যায্য মূল্যায়ন পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com