বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ ॥ দুই বিএনপির নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুরপুর ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন নুরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন (৩৪)। অভিযোগে বলা হয়েছে, নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ইংরাজ মেম্বার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ কনাই মিয়া ইউনিয়ন পরিষদের ভেতরে ডেকে নিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ বলেন, “নুরপুর ইউনিয়নে দায়িত্ব পালনরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি আদালতে প্রেরণের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।” এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল ইসলাম ইংরাজ মেম্বার ও মো. আব্দুল মজিদ কনাই মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার বিষয়টি জেনেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com