মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে বাসে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন চুনারুঘাট উপজেলার আমুরোড গুচ্ছ গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোছা. লায়লা আক্তার (২২)। র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাধবপুর এলাকা থেকে মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে মাদকদ্রব্য সিলেটের দিকে নেওয়া হচ্ছে। খবর পেয়ে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাটের নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় মিতালী পরিবহনের বাসে তল্লাশি চালানো হলে এক নারী যাত্রী একটি হাতব্যাগ সিটের নিচে রেখে পালানোর চেষ্টা করেন। তাকে আটক করে ব্যাগ তল্লাশি করলে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানান, তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। র‌্যাব জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com