শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩ ॥ আহত ২ অবৈধ বালু-মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ॥ শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার ধুলিয়াখালে টমটম-বাসের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে নবীগঞ্জের কৃতিসন্তান সৈয়দ ফাহিম অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন নবীগঞ্জে পাঞ্জারাই মাদ্রাসার সাবেক সুপার মখলিছুর রহমানকে পুনর্বহাল না করার দাবিতে গণআবেদন শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ ॥ দুই বিএনপির নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের নবীগঞ্জে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ পইলে পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন ধরনের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাধবপুরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, রোপা আমন ধান, লেবু, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা এবং গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি এবং ফজলুর রহমান বুলেট। বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক ও লাভজনক কৃষি সম্প্রসারণে সহায়তা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার এবং বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com