মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ফারিয়ার মাসিক সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর মাসিক সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নৈতিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত ৮ টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইস চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. গোলাম রহমান লিমন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম রুবেল। সভায় সংগঠনের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ বলেন, একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য মো. ইসহাক আলী।
উপদেষ্টা ও কার্যনির্বাহী সদস্য তারেক আহমেদ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। হাকিম নজরুল ইসলাম কর্মক্ষেত্রে নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত আচরণ বজায় রাখার আহ্বান জানান। মমিনুল ইসলাম সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বুলবুল আহমেদ সংগঠনের সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রাখতে সকল সদস্যকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ ছাড়া অর্থ সম্পাদক মাসুদ তালুকদার সংগঠনের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন রবি দাশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সাংগঠনিক সম্পাদক কিরণ দেব তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে মতামত ব্যক্ত করেন। সভায় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো: গোলাম রহমান লিমন বলেন, সংগঠনের অগ্রযাত্রা ও সাফল্যের ভিত্তি সদস্যদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা। তিনি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পেশাগত সেবার মানোন্নয়ন এবং সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও ফলপ্রসূ করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com