স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে নির্মিত জেলা পরিষদ শিশু পার্ক ও নবীগঞ্জ ডাকবাংলোর উন্নয়ন মূলক চলমান কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার, প্রকৌশলী সবুজ আহমেদ, সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ, হবিগঞ্জ এবং বিএনপি নেতৃবৃন্দ। কাজ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ শেষে আহমেদ আলী মুকিব বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে বদ্ধ পরিকর। আমরা হবিগঞ্জ জেলা পরিষদ থেকে এই বছরে ২ হাজার বৃক্ষরোপণ করবো। পর্যায়ক্রমে আমরা আরও বৃক্ষরোপণ করবো।