বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে অভিযান চালিয়ে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে। র‌্যাব জানায়, মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
রাত ১০টার দিকে একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে তাতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকার মৃত মহব্বত আলীর ছেলে মো. মুজাহিদ মিয়া (২৫) এবং মৃত ইমান আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৬৫)। র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার হওয়া গাঁজা, জব্দকৃত সিএনজি এবং গ্রেফতার দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com