মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জে পাঞ্জারাই মাদ্রাসার সাবেক সুপার মখলিছুর রহমানকে পুনর্বহাল না করার দাবিতে গণআবেদন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল/আলিম মাদ্রাসার সাবেক সুপার এবিএম মখলিছুর রহমানের পুনর্বহাল প্রক্রিয়া বাতিল, আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গণআবেদন জমা দিয়েছেন এলাকাবাসী। অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকসহ আড়াই শতাধিক মানুষের স্বারসংবলিত ওই আবেদনে সাবেক সুপারকে পুনর্বহাল না করার দাবি জানানো হয়েছে। গণআবেদনে উল্লেখ করা হয়, আবেদনকারীরা পাঞ্জারাই জি.কে.ওয়াই.আই দাখিল/আলিম মাদ্রাসার সম্মানিত অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় সর্বস্তরের সচেতন নাগরিক। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদ্রাসার সাবেক সুপার এবিএম মখলিছুর রহমানকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার একটি অপচেষ্টা চলছে। আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি মাদ্রাসার তহবিল থেকে ব্যাপক আর্থিক দুর্নীতি, বিভিন্ন অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করেন। এছাড়া প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও মতার অপব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে পরিচালনা কমিটির তদন্তে এসব অনিয়ম প্রমাণিত হওয়ার পর তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে ২০২৪ সালের ১ জানুয়ারি সুপারের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ২০২৪ সালের জানুয়াীতে পদত্যাগের কয়েক মাস পরই তিনি ফের মাদ্রাসাটির সুপার হিসেবে ফিরে আসার জন্য আবেদন করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলমকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ২০২৪ইং সালের সেপ্টেম্বর দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উল্লেখ করেন- সাবেক সুপার এ.বি.এম মুখলিছুর রহমানকে স্ব-পদে পুনঃবহাল করা হলে মাদ্রাসা এবং এর আশেপাশের এলাকায় বিশৃংখলা ও পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হতে পারে। গণআবেদনে আবেদনকারীরা হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ, মাদ্রাসার সম্পদ রক্ষা এবং এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে সাবেক সুপার এবিএম মখলিছুর রহমানের পুনর্বহাল প্রক্রিয়া স্থায়ীভাবে স্থগিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তপে কামনা করেছেন। গত ৬ জুলাই মাদ্রাসার হলরুমে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু এবং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির চৌধুরী। সভায় সাবেক সুপার এবিএম মখলিছুর রহমানের পুনরায় চাকরিতে যোগদানের আবেদনের বিষয়টি আলোচনা করা হয়। উপস্থিত ব্যাক্তিবর্গ তার পূর্ববর্তী দায়িত্বকাল, অভিযোগ এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে তাকে পুনর্বহাল না করার পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। একই সঙ্গে তার পুনরায় চাকরিতে যোগদান না করার সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com