মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা শহীদদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি দেশের উন্নয়নে শহীদদের স্বপ্নের বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, সহ-সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিত, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, জামায়াতে ইসলামীর নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, মৎস্য অফিসার আসাদ উল্লাহ, যুব উন্নয়ন অফিসার হাফিজুর রহমান, প্রভাষক রেজাউল করিম, দারুল ইকমাহ মাদ্রাসার প্রিন্সিপাল লুৎফুর রহমান জুলাই যোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সফিকুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভার পুরো পরিবেশটি ছিল অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ এবং শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, জুলাইয়ের এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক শোকাবহ ও একই সঙ্গে প্রেরণার দিন। শহীদদের এই আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য দেশপ্রেমের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com