সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক

  • আপডেট টাইম বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। গতকাল মঙ্গলবার বিকালে তিনি পৌরসভার চলমান এবং সম্পন্নকৃত উন্নয়ন কাজ দেখতে প্রথমে বানিজ্যিক এলাকার বদিউজ্জামান খান সড়কের পাশে দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে তিনি আরো অন্যান্য সাইট পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে মুসলিম কোয়ার্টার চিল্ড্রেন র্পাক, তিনকোনা পুকুর পাড় ওয়াকওয়ে, উমেদনগর এবং সুবিদপুর ইউনিয়নে হবিগঞ্জ পৌরসভার মালিকানাধীন জমি। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, সহকারী প্রকৌশলী সিভিল প্রদীপ চন্দ্র রায় ও সহকারী প্রকৌশলী পানি ও পয়ঃনিস্কাশন মোহাম্মদ আবদুল কুদ্দুস শামীম। পৌর প্রশাসক মোঃ মঈনুল হক জনদুর্ভোগ কমাতে চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com