মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ॥ শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ শায়েস্তাগঞ্জ উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকার কয়েক লাখ মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির পথ আরও সুগম হবে। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন করে দেশের ১৩টি উপজেলায় ১০১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সম্মতি জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শায়েস্তাগঞ্জে ১০১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে প্রকল্প প্রণয়ন, প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব প্রেরণ এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ ও আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ দায়িত্ব গ্রহণের পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপস্থাপন করেন এবং নিয়মিতভাবে তদারকি করে আসছিলেন। তাঁর আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অনুমোদন মিলেছে।
এ বিষয়ে হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, শায়েস্তাগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতা ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের কারণে এ স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। এটি চালু হলে শায়েস্তাগঞ্জসহ আশপাশের উপজেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা নিজ এলাকায়ই পাবেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের যে অঙ্গীকার, এটি তারই একটি বাস্তব প্রতিফলন।
তিনি আরও বলেন, হবিগঞ্জ-৩ আসনের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। শায়েস্তাগঞ্জের এই স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।
এদিকে শায়েস্তাগঞ্জে ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com