শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩ ॥ আহত ২ অবৈধ বালু-মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ॥ শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার ধুলিয়াখালে টমটম-বাসের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে নবীগঞ্জের কৃতিসন্তান সৈয়দ ফাহিম অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন নবীগঞ্জে পাঞ্জারাই মাদ্রাসার সাবেক সুপার মখলিছুর রহমানকে পুনর্বহাল না করার দাবিতে গণআবেদন শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ ॥ দুই বিএনপির নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের নবীগঞ্জে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ পইলে পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। গতকাল বুধবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। গ্রেফতাররা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রহমাতাবাদ গ্রামের এনামুল হাসান (৩৫) ও মো. ছালেক (৩০)।
র‌্যাব জানায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ১০টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল চুনারুঘাটের মেয়র মোহাম্মদ আলী চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামপাড়া এলাকা থেকে এক ইজিবাইক যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য চুনারুঘাট শহরের দিকে যাচ্ছে। এই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সংকেত দিয়ে থামালে ইজিবাইক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক ইজিবাইকের ভেতর থেকে ২০ কেজি গাঁজা ও ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com