মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

মাধবপুরে জুলাই দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। অনুষ্ঠানে বক্তব্য দেন একজন জুলাই শহীদের সহধর্মিণী, জুলাই আন্দোলনের আহত হৃদয় মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূইয়া, মাধবপুর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমান খান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক এবং ছাত্র সমন্বয়ক সায়েদ বোরহান উদ্দিন, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল ও মাছুম, ছাত্রনেতা রনি আহমেদ, ছাত্রদল নেতা জুয়েল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, সাংবাদিক আলমগীর কবির, তোফাজ্জল চৌধুরী, মাইনুদ্দিন গউছসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com