শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৩ ॥ আহত ২ অবৈধ বালু-মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ॥ শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার ধুলিয়াখালে টমটম-বাসের সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫ ইংল্যান্ডের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি থেকে নবীগঞ্জের কৃতিসন্তান সৈয়দ ফাহিম অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছেন নবীগঞ্জে পাঞ্জারাই মাদ্রাসার সাবেক সুপার মখলিছুর রহমানকে পুনর্বহাল না করার দাবিতে গণআবেদন শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর হামলার অভিযোগ ॥ দুই বিএনপির নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের নবীগঞ্জে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ পইলে পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

নবীগঞ্জে ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার ছড়া গ্রামে ৪ মাসের অন্তঃসত্ত্বা জুহেরা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নিহত জুহেরা বেগম (২৩) বাজার ছড়া গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গরুর ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় বুঝে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশকে অবগত করলে খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, নিহত জুহেরা বেগম প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com