মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

শহরে চৌধুরী বাজারে মোবাইল কোর্ট ॥ কারেন্ট-চায়না জাল জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে প্রায় ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জানা যায়, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের অবৈধ মজুদ, বিক্রি ও ব্যবহার রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে জব্দকৃত প্রায় ২ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের ব্যবহার দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী নির্বিচারে নিধন হয়, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, মৎস্যসম্পদ রা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিষিদ্ধ জাল ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com