মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের ১ বছর করে কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তাদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেজ্জাপাড়ার সুমন মিয়া (৩৫) এবং বাহুবল উপজেলার কাইটপাড়া গ্রামের মকসুদ মিয়া (৩৭)। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শান্ত বলেন, মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com