সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে আদিবাসী যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে ঋণের চাপ ও সুদ কারবারিদের হয়রানির অভিযোগে প্রকাশ রেলী (২৬) নামে এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (৬ জুলাই) সকালে বাগানের একটি সেকশন থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রকাশ রেলী নোয়াপাড়া চা বাগানের মৃত চম্পক রেলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, অভাব-অনটনের কারণে প্রকাশ রেলি কয়েকজন সুদ কারবারির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। শুরুতে নিয়মিত সুদ পরিশোধ করলেও পরে চড়া সুদের বোঝা সামলাতে না পেরে বিপাকে পড়েন।
অভিযোগ রয়েছে, পাওনাদারদের চাপ ও হুমকিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তাদের দাবি, সেই চাপই তাঁকে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
চা বাগানের ইইপি সদস্য বাবুল রেলী বলেন, চা শ্রমিকদের স্বল্প আয়ের সুযোগ নিয়ে সুদ কারবারিরা উচ্চ সুদে টাকা ধার দেন। বিয়ে, চিকিৎসা কিংবা প্রসূতি মায়েদের জরুরি প্রয়োজন মেটাতে অনেক শ্রমিক বাধ্য হয়ে এসব ঋণ নেন। পরে চক্রবৃদ্ধি সুদের কারণে ঋণের পরিমাণ বেড়ে যায়। অনেকেই ঋণের বোঝা সইতে না পেরে বাগান ছেড়ে চলে গেছেন। প্রকাশ রেলীর ঘটনাও সেই বাস্তবতারই একটি করুণ উদাহরণ বলে তিনি দাবি করেন।
নোয়াপাড়া ইইপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল বলেন, চা বাগানে সুদ কারবারিদের দৌরাত্ম্য উদ্বেগজনক। সহজ-সরল শ্রমিকদের টার্গেট করে তারা উচ্চ সুদে ঋণ দিয়ে পরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। প্রকাশ রেলীর মৃত্যুর ঘটনায় বিষয়টি সামনে এসেছে। তিনি অবৈধ সুদ কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঋণজনিত মানসিক চাপের বিষয়টি জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com