সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে হত্যা মামলার আসামী চাঁদপুরে গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে ‘সিয়াম’ হত্যা মামলার আসামি বাবু মিয়া (২৬) কে চাঁদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও ১১। গতকাল সোমবার সকাল ১১ টার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। এরআগে গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে চাঁদপুর জেলার চাঁদপুর মডেল থানাধীন পালবাজার এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবু মিয়া নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত জমির মিয়া ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহত সিয়াম আহমেদের নিকট একই গ্রামের নাজমা বেগমের কিছু টাকার পাওনা ছিল। নাজমা বেগম এই পাওনা টাকাকে কেন্দ্র করে প্রায় সময় সিয়ামকে রাস্তাঘাটে অশ্লীল ভাষায় গালিগালাজ ও অপমান করত। তার পিতা টাকা পাওনার বিষয়টি জানতে পেয়ে মীমাংসা করতে ব্যর্থ হন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে নাজমা বেগম সিয়ামের পিতার প্রতি ক্ষিপ্ত হয়। এরই প্রেক্ষিতে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিয়াম নবীগঞ্জ পৌরসভাধীন শিবপাশা রোডস্থ ঠাকুর বাড়ীর কাছে পৌঁছালে সকল বিবাদীরা দলবদ্ধ হয়ে দা, রামদা, লোহার রড, ছুরি, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত ৭ এপ্রিল দুপুর ২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় সিয়ামের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেেিত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ দল গত শনিবার চাঁদপুর জেলার চাঁদপুর মডেল থানাধীন পালবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপারকে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন-গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য গত ০৩ মে সিয়াম হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com