সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এমএ বাছিত। সাধারণত সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সুবিনয় রায় বাপ্পী, মোঃ রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, অর্থ সম্পাদক শাওন মিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য গৌছুজ্জামান চৌধুরী, এমএ মুহিত, এম মুজিবুর রহমান, নিজামুল ইসলাম, মোঃ নাবেদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, ছনি আহমদ চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম আকিকুর রহমান অঞ্জন রায় সেলিম, আলাল মিয়া, হাসান মিয়া, স্বপন রবি দাশ, প্রমূখ। সভায় সর্ব সম্মত মতামতের ভিত্তিতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় গঠিত সকল উপকমিটি বাতিল, নতুন ভাবে গঠিত গঠনতন্ত্র সংশোধন কমিটি কর্তৃক সুপারিশ নির্ধারিত সময়সীমার মধ্যে চুড়ান্ত করার পূর্বে সকল সদস্যের নিকট খসড়া প্রিন্ট কপি সর্বরাহ করা, সম্প্রতি প্রেসক্লাবের ম্যাগাজিনেরন পর্যালোচনাক্রমে ম্যাগাজিন প্রকাশনায় সংশ্লিষ্টদের জবাব দিহিতা নিশ্চিত করণে নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ক্লাবের সপ্রীতি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐক্যমত ঘোষণার মধ্য দিয়ে সভাপতি বিশেষ সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com