সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরার মেম্বার কলম চাঁন হত্যা মামলার প্রধান আসামি ফারুক গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চাঁন আবুনি হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক আহমেদ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকালে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হামলায় গুরুতর আহত হন সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য কলম চান আবু (৬৫)। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে বাবুল মিয়া বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তার মাকে হত্যা করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com