সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ মেডিকেলের গেটে মানুষের কঙ্কাল ॥ চাঞ্চল্য

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের বহির্বিভাগের গেটের সামনে পড়ে থাকা মানুষের কঙ্কাল নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার (৩ জুলাই) সকালে এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক উপস্থিত লোকজন ও রোগীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। তবে পুলিশ গিয়ে বিষয়টি অনুসন্ধান করলে প্রকৃত ঘটনা সামনে আসে। পুলিশ জানায়, এটি কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় কিংবা আতংকিত হবার বিষয়ও নয়। এগুলো হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অ্যানাটমি (প্র্যাকটিক্যাল) ক্লাসে ব্যবহৃত শিক্ষা সামগ্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে একটি ব্যাগের পাশে লাল ব্যাগে মানুষের হাড়, কঙ্কাল পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় করেন। মুহূর্তেই ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ধারণা করেন, রাতের আঁধারে কেউ কঙ্কালটি সেখানে ফেলে গেছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করে। পরে ব্যাগে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে জানা যায়, কঙ্কালটি হবিগঞ্জ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর, যা ব্যবহারিক ক্লাসে ব্যবহারের জন্য বহন করা হচ্ছিল। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষার্থী রিকশাযোগে যাতায়াতের সময় অসাবধানতাবশত ব্যাগসহ কঙ্কালটি রেখে নেমে যান। পরে রিকশাচালক বিষয়টি বুঝতে পেরে ভয় পেয়ে হাসপাতালের গেটের ভেতরে কঙ্কালটি রেখে চলে যান। তিনি আরও জানান, পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ঘটনার প্রকৃত কারণ জানাজানি হলে স্থানীয়দের উদ্বেগ কেটে যায়। তবে ভবিষ্যতে এ ধরনের শিক্ষা সামগ্রী বহনের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেছেন স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com