সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সিনিয়র সাংবাদিক হাকিম শানু আর নেই ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কৃতিসন্তান ও সিনিয়র সাংবাদিক এম এ হাকিম শানু (৫৫) আর নেই। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ভোর রাত প্রায় ৪টায় কুমিল্লা শহরে শশুর বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি শতবর্ষী মাতা, স্ত্রী, এক কিশোরী কন্যা, ৮ বছর বয়সী এক পুত্র, দুই ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনুর আহম্মদ এলাকার ঐতিহ্যবাহী শেখের বাড়ির বাসিন্দা। তাঁর পিতা ছিলেন প্রয়াত ডা. এম এ আব্দুল হাই। সাংবাদিক এম এ হাকিম শানু দীর্ঘদিন ধরে নব্বইয়ের দশক থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্রথমে সাপ্তাহিক স্বাধিকার থেকে প্রতিদিনের বাণী এবং হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১০ সালের দিকে তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি নিয়ে চট্টগ্রামে যোগ দেন। পরবর্তীতে তাঁর স্ত্রীর কর্মস্থলের কারণে পরিবারসহ কুমিল্লায় বসবাস শুরু করেন। তাঁর স্ত্রী একটি মেডিকেল প্রতিষ্ঠানে কর্মরত। পেশাগত জীবনে তিনি সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য সহকর্মী ও পাঠকমহলে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শত শত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজন, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁর বাড়িতে ছুটে যান। শেষবারের মতো তাঁকে একনজর দেখতে ভিড় করেন সবাই। এ সময় অনেকেই তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন। শোকের আবহে অনেককে অশ্রুসিক্ত হতে দেখা যায়। বৃহস্পতিবার বাদ আসর নিজ বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র যুগ্ম সচিব এম আব্দুল মমিন, হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, ফ্রিল্যান্স সাংবাদিক ও বানিয়াচং উপজেলার যাত্রাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মমিন, জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী মো. আব্দুল আজিজ, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক আসম আফজাল আলী রুস্তম, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুর রকিব এবং মরহুমের ছোট ভাই লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম আব্দুল হামিদ জেনু। জানাযার নামাজে ইমামতি করেন তাঁদের নিজ বাড়ির পেশ ইমাম। দোয়া পরিচালনা করেন সাংবাদিক একেএম নঈমী। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
এদিকে সিনিয়র সাংবাদিক এম এ হাকিম শানুর মৃত্যুতে সাংবাদিক মহল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে, এম.এ. হাকিম সানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ হাকিম, সহ-সভাপতি জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান শায়েল। এক শোকবার্তায় তারা বলেন, “এম.এ. হাকিম সানু হবিগঞ্জের সাংবাদিকতা জগতের একজন নিষ্ঠাবান কর্মী ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com