রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ হচ্ছে প্রাকৃতিক রক্ষাকবচ-মোহাম্মদ জহিরুল হক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পরিবেশ সংগঠক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষ হচ্ছে প্রাকৃতিক রক্ষাকবচ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সহজ সমাধান হলো বৃক্ষরোপন ও বৃক্ষের পরিচর্যা। বৃক্ষরোপণকে কোনো একটা বিশেষ দিন বা বছরের কর্মসূচি হিসেবে না দেখে এটাকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের দেশে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে প্রায় সারাবছর বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়। কিন্তু যে গাছগুলো লাগানো হলো সেগুলো সুন্দরভাবে বেড়ে উঠছে কি না সে ব্যাপারে অনেকেই দায়িত্ববান না। ফলে সঠিক পরিচর্যার অভাবে কাঙ্খিত বনায়ন হচ্ছে না। আবার অনেকে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে গাছ লাগান। ফলে বৃক্ষরোপন কর্মসূচীর কাঙ্খিত লক্ষ্য অর্জিত হয় না। যে গাছ যে মাটির ও পরিবেশের জন্য উপযুক্ত সে গাছ সেখানে লাগাতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত যে বিগত দিনগুলোতে লাগানো গাছগুলো অনেক বড় হয়েছে। মানুষকে ছায়া দিচ্ছে, পাখিসহ নানা প্রতঙ্গের আশ্রয় দিচ্ছে। সেটা সম্ভবপর হয়েছে নিয়মিত পরিচর্যার জন্য।
গতকাল ২৯ জুন (সোমবার) বিকালে খোয়াই নদীর শহর রক্ষা বাধেঁ খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্রাকৃতজন আয়োজিত চারা গাছে বেষ্টনী স্থাপন, বিগত বছরের বনায়ন পরিদর্শন ও বৃক্ষরোপণ “নদী তীরে সবুজায়ন” কর্মসূচীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রাকৃতজন সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে এতে মূল বক্তব্য রাখেন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
বিশেষ অতিথি ছিলেন গাছ মামাখ্যাত মো: রায়হান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সহ-সভাপতি মোঃ রেজওয়ান আহমেদ, আবু নাসের সামি, মো: কায়সার মিয়া, মো: ওয়াহিদ মিয়া, মো: আলী, শাহীন উল্লাহ প্রমুখ। খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, নদীতীরে ময়লা-আবর্জনা দেখতে চাই না। সবুজ দেখতে চাই। নদী ও তীর সুরক্ষিত থাকুক সেটা দেখতে চাই। খোয়াই নদীর নৌকাঘাট এর আশপাশে নদীতে ময়লা আবর্জনার ফেলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয়েছে। বাইরে থেকে কেউ এসে এখানে ময়লা আবর্জনা ফেলছেনা। যারা নদী ও তীরে ময়লা ফেলে পরিবেশকে দূষিত করছে তারা অন্যায় করছে। অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, স্বাস্থ্যকর পরিবেশের জন্য সবুজায়নের বিকল্প নেই। আমাদের বেঁচে থাকার প্রধান উপকরণ হলো অক্সিজেন। গাছ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। গাছ শুধুমাত্র পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা, প্রাকৃতিক দূর্যোগ থেকেও আমাদের রক্ষা করে। পরিবেশকে সুন্দর রাখতে, খোয়াই নদী ও নদী তীরকে সুরক্ষিত রাখতে গাছ লাগানো এবং সংরক্ষণে মনোযোগী হতে হবে। কর্মসূচিতে নদীতীরে বসবাসকারীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com