সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহুবল পাবলিক লাইব্রেরি সংস্কারের উদ্যোগ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাবলিক লাইব্রেরি অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণের অভাব এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে গুরুত্বপূর্ণ এই জ্ঞানচর্চার কেন্দ্রটি কয়েক বছর ধরে অচল অবস্থায় পড়ে ছিল। এতে শিক্ষার্থী, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পাঠকরাও পাঠাগারের সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। জানা যায়, বাহুবল পাবলিক লাইব্রেরিটি একসময় উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। নিয়মিত পত্রিকা, বইপত্র পাঠ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এটি স্থানীয়দের জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তবে সময়ের ব্যবধানে প্রয়োজনীয় সংস্কার ও তদারকির অভাবে লাইব্রেরিটির অবকাঠামো নষ্ট হতে থাকে এবং একপর্যায়ে এটি বন্ধ হয়ে যায়।
বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের উদ্যোগে লাইব্রেরিটি পুনরায় সচল করতে সংস্কার কাজ শুরু হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইউএনও উজ্জ্বল রায় এ বিষয়ে জানান, “বাহুবল পাবলিক লাইব্রেরিটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপকৃত হতে পারেননি। তাই আমরা লাইব্রেরিটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ করে এটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।”
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একটি কার্যকর লাইব্রেরি একটি এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাইব্রেরিটি পুনরায় চালু হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও সহায়ক ভূমিকা রাখবে।
তারা আরও আশা প্রকাশ করেন, সংস্কারের পাশাপাশি লাইব্রেরিতে নতুন বই সংযোজন, নিয়মিত পত্রিকা সরবরাহ এবং আধুনিক পাঠসুবিধা নিশ্চিত করা হলে এটি আবারও উপজেলার জ্ঞানচর্চার প্রাণকেন্দ্রে পরিণত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com