বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে আইন অমান্য করে আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে বালু উত্তোলন ॥ ঝুঁকিতে ১৬০ পরিবার হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ॥ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন কান্নার শব্দে থমকে দাঁড়িয়েছিল পথচারীরা জাবেদ আলী দম্পতির ঘরেই মিলল নিরাপদ আশ্রয় মাধবপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি দৈনিক বিবিয়ানা পত্রিকার সভাপতি আশরাফ উদ্দিনের দায়িত্ব গ্রহন প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার মাধবপুর চা বাগানের শিক্ষার্থীর অর্তনাদ ঠিকমত পড়তে পারছি না চুনারুঘাটে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চুনারুঘাটে আইন অমান্য করে আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে বালু উত্তোলন ॥ ঝুঁকিতে ১৬০ পরিবার হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ॥ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন

চুনারুঘাট শালটিলা বন বিটের ১৫ হেক্টর বনভূমিতে বিভিন্ন প্রজাতির ২৮ হাজার চারা রোপণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শালটিলা বন বিটে ১৫ হেক্টর বনভূমিতে বিভিন্ন প্রজাতির ২৮ হাজার চারা রোপণ করা হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সিলেট বিভাগে পূর্ণ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
জানা যায়, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার আংশিক পাহাড়ি বনাঞ্চল নিয়ে গঠিত রঘুনন্দন বন রেঞ্জ জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি বনাঞ্চল। প্রায় ৪ হাজার ৩৬০ হেক্টর বনভূমি নিয়ে গঠিত এ রেঞ্জের আওতায় শালটিলা, শাহজীবাজার, শাহপুর ও জগদীশপুর বন বিট রয়েছে। গত সোমবার (২১ জুন) সকাল থেকে শালটিলা বন বিট এলাকায় বনায়ন কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির কাঠ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।
রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া জানান, এ বনাঞ্চলে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, জারুল, আকাশমণি, বাঁশ, বেত, আম, কাঁঠাল, আমলকি, হরিতকি ও কলাসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। সময়ের ব্যবধানে অনেক গাছ মারা যাওয়ায় নতুন করে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলদ গাছগুলো বন্যপ্রাণীর খাদ্যের উৎস হিসেবে কাজ করে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, এ বনাঞ্চলে বানর, উল্লুক, চশমাপরা হনুমান, শিয়াল, নেউল, মেছোবাঘ, মেছো বিড়াল ও মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ রয়েছে। এছাড়া বনমোরগ, কাঠঠোকরা, ময়না, টিয়া, শালিক, শ্যামা, ভিমরাজ ও বিভিন্ন প্রজাতির পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত রঘুনন্দন বন।
শালটিলা বন বিট কর্মকর্তা মো. মোহাইমিনুল ইসলাম সানি বলেন, রঘুনন্দন রেঞ্জের চারটি বন বিটে প্রহরীসহ মাত্র ১৮ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়েই বনাঞ্চল, বন্যপ্রাণী ও বনভূমি রার কাজ চালিয়ে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে লাঠি ও দেশীয় সরঞ্জামের ওপর নির্ভর করেই নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি জানান, বন কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট দীর্ঘদিনের। পাকিস্তান আমলে নির্মিত আবাসিক ভবনগুলো বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। নতুন অফিস ভবন নির্মিত হলেও অধিকাংশ স্থানে আবাসিক সুবিধা উন্নয়ন করা হয়নি।
জগদীশপুর বন বিট কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন বন বিটের নার্সারিতে কাঠ, ফলদ ও ঔষধি গাছের চারা উৎপাদন করা হয়। পরে নিয়ম অনুযায়ী এসব চারা বনাঞ্চলে রোপণ করা হয়। এতে বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি বন্যপ্রাণীর খাদ্য ও আবাসস্থলও সম্প্রসারিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শালটিলা ও জগদীশপুর বন বিটে নতুন অফিস ভবন নির্মাণ হওয়ায় কার্যক্রম পরিচালনা সহজ হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত আবাসিক ভবন নেই। পুরোনো ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শাহজীবাজার বন বিট এলাকায় সাইনবোর্ড থাকলেও পাহাড়ের ওপর কোনো অফিস বা আবাসিক ভবন নেই। ফলে শাহপুর বন বিটের প্রহরীরা এসে খোলা আকাশের নিচে অবস্থান করে বন পাহারার দায়িত্ব পালন করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com