সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

উত্তম কুমার পাল হিমেল সাংবাদিকতায় প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রী অর্জন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল কৃতিত্বের সাথে সাংবাদিকতায় মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রী সম্পন্ন করেছেন। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ পিআইবি থেকে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী হিসাবে কোর্সের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে প্রকাশিত ফলাফলে সিজিপিএ ৪ এর মধ্যে ৩,৪৮ পেয়ে প্রথম শ্রেণি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। হিসাব বিজ্ঞান বিষয়ের উপর অনার্স-মাস্টার্স ও এল এলবি ডিগ্রিধারী হিমেল দীর্ঘ ৩২ বছর যাবত চাকুরির পাশাপাশি সাংবাদিকতার মতো মহান পেশায় কাজ করে নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি নবীগঞ্জ রাগিব রাবেয়া কলেজে হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে সাংবাদিকতায় স্থানীয় সরকার ভূমিকা নিয়ে ফিচার নিউজ করে সক্রিয় ভূমিকা পালন করায় এশিয়া হিউম্যান রাইটস কর্তৃক সম্মাননা পদক লাভ করেন। মফস্বল পর্যায়ে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি উজ্জ্বল ও ভবিষ্যতে সাংবাদিকতা বিষয় নিয়ে দেশে ও বিদেশে সৃজনশীল কাজ করতে ইচ্ছুক হিমেল সকলের আর্শীবাদ ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com