মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের নোয়াপাড়া গ্রামে সুদের টাকা নিয়ে সংঘটিত সংঘর্ষে নিহত সিয়াম আহমদ হত্যাকান্ডের ঘটনার ৬ দিন পর ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের পিতা আব্দুল ওয়াহিদ। এর মধ্যে ১১ জন মহিলাকে আসামী করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মামলাটি নবীগঞ্জ থানায় রুজু হয়। স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের সুদখোর জমির উদ্দিন ওরপে চড়া মিয়ার স্ত্রী নাজমা বেগম একই গ্রামের ওয়াহিদের ছেলে সিয়াম আহমদকে ১০ হাজার টাকা সুদে দেয়। ওই টাকাকে কেন্দ্র করে গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে নাজমা বেগম, তার ছেলেরাসহ সিয়াম আহমদ এর উপর ও তার বাড়ীতে হামলা করে। এতে সংঘর্ষের সৃষ্টি হলে উভয় পক্ষের অনন্ত ১০ আহত হয়। সংঘর্ষের ঘটনার ১ দিন পর আহত সিয়াম আহমদ ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ২ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটে মৃত্যু বরণ করে। ৮ এপ্রিল বিকালে জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। নিহতের পরিবার মামলা দিতে গড়িমশি করলেও পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জাহাঙ্গীর মিয়া নামে এক যুবক’কে ১ দিনের মাথায় গ্রেফতার করেন। ১০ এপ্রিল রাতে নবীগঞ্জ থানায় ১১ জন মহিলাসহ ৩৩ জনের নাম উল্লেখ্য করে ৮/১০গং রেখে একটি মামলা নবীগঞ্জ থানায় দায়ের করেন। মামলাটি গতকাল শনিবার দুপুরে এজাহার হিসেবে রুজু করেন থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com