বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদী থেকে প্রভাবশালী চক্র সিন্ডিকেট এর মাধ্যমে প্রশাসনের অসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলনের মহাউৎসব চলছে। প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে দিন-রাত ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী রাস্তা জনপদ, ঘরবাড়ী, শত শত একর ফসলি জমি এবং পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক ও দূর্গাপুর সিন্ডিকেট চক্রের প্রধান স্বেচ্ছাসেবকলীগ, বিএনপি ও আওয়ামীলীগের নেতাদের সমন্বয়ে শক্তিশালী সিন্ডিকেট অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। বড় বড় কার্গো ও বলগেট দিয়ে বালু পরিবহন করার ফলে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমের আগেই এভাবে বালু তোলা অব্যাহত থাকায় নদী তীরবর্তী মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনের ফলে কুশিয়ারা নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং গত কয়েক বছরে বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভারী ড্রেজার ব্যবহারের ফলে সৃষ্ট গর্তের কারণে বর্ষায় ভাঙনের তীব্রতা আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বালু পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনের চাপে গ্রামের কাঁচা-পাকা রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধুলাবালির কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা বারবার প্রতিবাদ করলেও প্রভাবশালী সিন্ডিকেটের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও অসাধু চক্রটি কিছুদিনের ব্যবধানে আবারও সক্রিয় হয়ে ওঠে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে কুশিয়ারা নদী থেকে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। পরিবেশ রক্ষা এবং বসতভিটা ও বেড়িবাঁধ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নিয়মিত মনিটরিং এখন সময়ের দাবি। অন্যথায় আসছে বর্ষা মৌসুমে বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে পুরো দীঘলবাক ইউনিয়ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com