সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ২০২৬ সন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার ও দৈনিক কালের কন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী।
কার্যকরী কমিটির অন্য ১০ জন সদস্য হলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, মো. কাউছার আহমেদ, দৈনিক আজকালের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ এবং দৈনিক সাহসী কন্ঠ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন।
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তে আয়োজিত এক সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থা বাড়ানো, হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তিকরণ, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com