বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের হিরা মিয়া গংদের বিরুদ্ধে পতিত সরকারি ভূমি দখল করে পুকুর তৈরীর অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এলাকাবাসীর সূত্র জানায়, দীঘলবাগ গ্রামবাসীর ব্যবহারের বগলাখাল মৌজার ৬১৪ দাগের একমাত্র সরকারি ভূমিটি প্রায় ৮ বছর ধরে দখল করে রেখেছেন একই গ্রামের অলোক মিয়ার ছেলে হিরা মিয়া গংরা। এক সময় গ্রামবাসী ওই ভূমিতে গরু চড়াইতেন। সেখানে গরু ঘাস খেত। এছাড়া গ্রামবাসীরা ধান শুকানোরসহ প্রয়োজনীয় কাজ করতেন। কিন্তু নিজ স্বার্থে পতিত জায়গাটি দখল করে সেখানে পুকুর তৈরী মাছ চাষ করেছেন হিরা গং। পুকুরের উপরের অংশে সবজি চাষ করছেন তারা। ইতিপূর্বে গোপায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটনের মধ্যস্থতায় ওই জায়গা বিরোধ নিস্পত্তির জন্য গ্রামবাসীর ও হিরা গংদের শালিস বৈঠক হয়। বৈঠকে হিরা মিয়াকে জায়গার দখল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং হিরা মিয়াকে সাবেক চেয়ারম্যান লিটন গ্রামবাসীর কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে দেন। হিরা মিয়া ভূমির দখল ছেড়ে দেওয়ার জন্য গ্রামবাসীর কাছ থেকে ২৫ হাজার টাকা নিলেও অদ্যবর্তী পর্যন্ত জায়গার দখল ছাড়েননি তিনি। গ্রামবাসী তার অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন। গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুরুব্বী মাওলানা সালেহ আহমেদ, আব্দুল কাদির, আফরোজ মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক জামাল হাসান, আনোয়ার হোসেন, মন্নর আলী, সানু মিয়া, আব্দুল হামিদ, আব্দুল কাইয়ূম, ডাঃ শহীদ মিয়া, আরজু মিয়া, হাবিব মিয়া, আব্দুর রহিম, সফর আলী, মন্নান মিয়াসহ আরো অনেকে জানান, গ্রামের গরু চড়ানোর একমাত্র প্রায় ১শ শতকের ভূমিটি হিরা মিয়া গংরা জোর পূর্বক দখল করে রেখেছেন। ভূমিটির দখল ছেড়ে দেওয়ার জন্য গ্রামবাসীর কাছ থেকে হিরা মিয়া গং ২৫ হাজার টাকাও হাতিয়ে নেন। তারপরও তারা ভূমিটির দখল ছাড়েননি। সম্প্রতিকালে গ্রামবাসী ভূমিটি উদ্ধারে তৎপর হয়েছেন। গ্রামবাসী যে কোন সময় ভূমিটি পূর্ণরায় দখলে যেতে পারেন। এতে কেউ বাঁধা দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এমন পরিস্থিতিতে ভূমিটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন দিগলবাগ গ্রামবাসী। এদিকে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে গ্রামের হাওরের চলাচলের রাস্তায় লাগানো গাছ/গাছালির আগাচা কেটে পরিস্কার করেছেন। এতে চলাচলের রাস্তা প্রসস্ত হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com