সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় বাজারগুলোতে যথাযথ তদারকি না থাকায় এ অনিয়ম দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা ও সচেতন মহল। বিশেষ করে হবিগঞ্জ শহরের গরুর বাজারগুলোতে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টরের কার্যকর নজরদারির অভাবকে এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী জবাইকৃত গরুর মাংস বাজারে বিক্রির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরে স্বাস্থ্য পরীক্ষা ও সিলমোহর থাকা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না।
এ বিষয়ে কয়েকজন ক্রেতা জানান, তারা অনেক সময় মাংসের গুণগত মান নিয়ে সন্দেহ প্রকাশ করলেও বিক্রেতারা তা অস্বীকার করেন। অনেকে আবার কম দামে মাংস বিক্রি করে ক্রেতাদের আকৃষ্ট করেন, যা দেখে অনেকেই বুঝতে পারেন না মাংসটি আদৌ নিরাপদ কি না।
আরও উদ্বেগজনক বিষয় হলো-অনেক ব্যবসায়ী ৮ ঘণ্টারও বেশি সময় ফ্রিজে সংরক্ষিত মাংস পুনরায় বাজারে বিক্রি করছেন। বিশেষজ্ঞদের মতে, সঠিক তাপমাত্রা ও স্বাস্থ্যবিধি না মেনে দীর্ঘসময় সংরতি মাংস মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে এবং এতে খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়ে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগাক্রান্ত পশুর মাংস খেলে মানুষের শরীরে বিভিন্ন সংক্রমণ, পরজীবীজনিত রোগ এবং খাদ্যে বিষক্রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসস্থ ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
তাদের মতে, নিয়মিত বাজার তদারকি, জবাইকৃত পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া এ সমস্যা থেকে উত্তরণের কোনো বিকল্প নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় অবহেলার সুযোগ নেই। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com