বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সড়কে চলাচলকারী গাড়ি থেকে চাঁদাবাজির সময় আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেই সাথে আদালতে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে কোর্টে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এ ঘটনায় সদর থানার এসআই সুরঞ্জিত সেন বাদি হয়ে আটক ৩ জনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে ৩ জনকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টার দিকে শহরের কালীগাছতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কামড়াপুর গ্রামের ফুল মিয়ার ছেলে জাকির হোসেন (৪২), আনোয়ারপুর গ্রামের কাছম আলীর ছেলে হিরণ মিয়া (৩৪) এবং নাতিরপুর গ্রামের মৃত নিনু মিয়ার ছেলে রনু মিয়া (৩২)। অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের টাকার রশিদ ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়। সেনাবাহিনীর সদস্যরা তাদের হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সদর সেনা ক্যাম্পে নিয়ে যান। জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের কালীগাছতলা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় গাড়ি থামিয়ে জোরপূর্বক টাকা আদায়ের সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com