সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় কিশোরী সানজিদা আক্তার হত্যা মামলার ১ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. কুদ্দুছ মিয়া (৫৫), তিনি বানিয়াচং উপজেলার বাঘজোড় এলাকার বাসিন্দা। তিনি এ হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি ছিলেন। মামলার বিবরণে জানা যায়, নিহত সানজিদা আক্তার (১৩) বানিয়াচং উপজেলার বাঘজোড় পূর্বহাটি এলাকার বাসিন্দা। একই এলাকার মসজিদ কমিটির হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। মসজিদের বারান্দা নির্মাণ কাজের ব্যয়ের হিসাব নিয়ে বৈঠকের সময় অভিযুক্তদের সঙ্গে ভিকটিমের চাচার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ১৭ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের চাচার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ভিকটিমের চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। চাচাকে রাক্ষ করতে এগিয়ে এলে সানজিদা আক্তারকেও হামলাকারীরা মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সানজিদার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র‌্যাব-৯ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামি কুদ্দুছ মিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com