স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনা যাচাইয়ের জন্য সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন করেন।
গত বৃহস্পতিবার পদির্শণকালে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মোহসীন উদ্দিন সহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের, কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসকের কার্যালায়ের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্টরা।