বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করতে সদর থানা পুলিশ কঠিন হুশিয়ারী দিয়েছে। আসামিরা হল, কিশোর গ্যাংয়ের মূলহোতা বাহুবল উপজেলার ভাদেশ^র গ্রামের মৃত হারিছ মিয়ার পুত্র বর্তমানে শহরের বহুলা মোকামবাড়ির বাসিন্দা সাইমুন, বহুলা গ্রামের আব্দুর রশিদের পুত্র জনি ও রনি, রহমত আলীর পুত্র সাব্বিরসহ প্রায় ৩০ জন। এর মধ্যে নুর আলম, তারিকুল ও রাহিমকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। প্রয়োজনে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় পুলিশের এসআই হাসান আলী বাদী হয়ে সদর থানায় দ্রুত বিচার ও সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। যার মামলা নং-২, তারিখ-০২/২৬ইং। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবু মকসেদ জানান, সাইমুনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র দিয়ে মহড়া দেয় এবং সংঘর্ষে জড়ায়। ভিডিও ভাইরাল হলে পুলিশ মামলা করে। তাকে গ্রেফতার করতে বহুলা মোকাম বাড়িতে তার মাকে চাপ দিচ্ছি। অচিরেই সে গ্রেফতার হবে। অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com