মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

১ম বিভাগ ক্রিকেট লীগে ইয়াং ব্রাদার্সকে হারিয়ে উত্তরণ সংসদ অপরাজিত চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১ম বিভাগ ক্রিকেট লীগে ইয়াং ব্রাদার্সকে ১৫ রানে হারিয়ে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে উত্তরণ সংসদ। গতকাল বুধবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে উত্তরণ সংসদ। ২৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করেন উত্তরণ সংসদের ব্যাটাররা। এর মধ্যে মাহি চৌধুরী ৩৩, আবু সুফিয়ান ৩১ ও রফিকুল ইসলাম জয় করেন ২২ রান।
ইয়ং ব্রাদার্সের হয়ে সাইফুল ৩টি, জালাল উদ্দিন ৩টি ও এমরান নেন ২টি উইকেট। ১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৫ বলে গুটিয়ে যায় ইয়ং ব্রাদার্সের ইনিংস। ইয়ং ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শুভ। আর ২০ রানের ইনিংস খেলেন দুর্জয়। উত্তরণ সংসদের হয়ে ৩টি উইকেট শিকার করেন মুস্তাকিম ২টি করে উইকেট তুলে নেন অপি আফজল ও জয়। আর এর মধ্যে দিয়ে ১৫ রানের জয় তুলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তরণ সংসদ। এনিয়ে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হল উত্তরণ সংসদ।
পরে বিজয়ী দল উত্তরণ সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ক্লাব কর্মকর্তা ও খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মুশফিক আহমেদ, সাইফুল ইসলাম জসিম, জয়নাল আবেদীন, সৈয়দ এখলাছুর রহমান খোকন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন মইন উদ্দিন তালুকদার সাচ্চুু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com