মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস। তিনি বলেন, আমরা জানতে পেরেছি সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুনের ফুলকির মতো কিছু একটা দেখা যাচ্ছে। তাৎক্ষণিক পুলিশ সেখানে ছুটে যায়। ১ মিনিটের মতো আগুন স্থায়ী ছিল। ২টি দরজায় কালো দাগ পাওয়া গেছে। স্কুলটির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুনারু গ্রমের বাসিন্দা স্বরবিন্দু দাশ জানান, রাত ১টার দিকে আমরা জানতে পেরেছি কতিপয় দুর্বৃত্ত আমাদের কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক আইনশৃংখলা বাহিনীকে খবর দিয়ে আমরা সেখানে ছুটে যাই। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা আগুন দিতে পারেনি। দু’টি দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com