মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বুল্লা ইউনিয়নে দোয়া মাহফিলে জি কে গউছ ॥ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে চলার পর সুন্দর করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যতে চলার পর সুন্দর করতে হবে। অন্যায়কে নিজের সঙ্গে রাখা যাবে না। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদেরকে থাকতেই হবে। যারা অন্যায় করেছে, জুলুম করেছে আজ তাদেরকে খোঁজে পাওয়া যায় না। তারা হাটে-ঘাটে বাজারে মসজিদে যেতে চায় না। কারণে জনগণকে তারা ভয় পায়। তিনি গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড বিএনপির শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরুব্বি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং মিয়া মোঃ আব্দুল আমিন ও আবু হুরায়রার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম, সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সভাপতি ড. আব্দুল আহাদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com