বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে উদ্ধার হওয়া গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে সেনা বিশেষজ্ঞ দল

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খননকালে উদ্ধার হওয়া টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেডটি নিস্ক্রিয় করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সিলেট থেকে সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল এসে বানিয়াচংয়ের দক্ষিণ-পূর্ব ইউনিয়নের হাওরে বেলা প্রায় সাড়ে ১১টার দিকে এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন। তবে গ্রেনেডটি কোথা থেকে কিভাবে ওই জায়গায় এলো এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মহিবুর রহমান তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খনন করাছিলেন। মাটি খোঁড়ার এক পর্যায়ে শ্রমিকরা একটি টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেড দেখতে পান। বিষয়টি তাৎণিকভাবে বাড়ির মালিক মহিবুর রহমান বানিয়াচং থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মোড়ল মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গেনেডটি উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেডের গায়ে “ঈঈঝ-৬০ঈ ঞঊঅজ এঅঝ ঐঅঘউ এজঊঘঅউঊ” লেখা ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকৃত গ্রেনেডটি মুজিবুর রহমানের বাড়ির উঠানে চারপাশে বিশেষ নিরাপত্তা বেষ্টনী (ব্যারিকেড) দিয়ে রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com